মেট্রোরেল চলাচল ১২ ঘণ্টা করার প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ১৫:০৭আপডেট : ১৩ মে ২০২৩, ১৬:৫৭

দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত (ছয় ঘণ্টা) চলছে আধুনিক এই গণপরিবহন। এই সময়সীমা আরও ছয় ঘণ্টা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অপারেশন ডিপার্টমেন্ট থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা।

জানা গেছে, মেট্রোরেলের প্রস্তাবিত পরিবর্তিত সময়সূচি আগামী ২১ মে থেকে কার্যকরের কথা বলা হয়েছে। এতে অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়সূচি চার ধাপে বিন্যস্ত করা হয়েছে।

সে অনুযায়ী, সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। সকাল ১১টা ১ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ বিবেচনায় ১৫ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। দুপুর ৩টা ১ মিনিট থেকে বিকাল ৬টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে। বিকাল ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ বিবেচনায় ১৫ মিনিট পর পর মেট্রোরেল চলাচল করবে।

এছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আনুসাঙ্গিক কার্যক্রমের জন্য মেট্রোরেল চলাচল শুক্রবার বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সাপ্তাহিত বন্ধ থাকছে মঙ্গলবার।

এবিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচলের প্রস্তাব করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

এর আগে গত ৩০ মার্চ ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেছিলেন, আগামী ৫ জুলাই থেকে মেট্রোরেলের চলাচলের সময়সীমা বাড়ানো হবে। বর্ধিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।

রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ডিএমটিসিএলের তৈরি মেট্রোরেল (উত্তরা-আগারগাঁও) গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে এই রুটের ৯টি স্টেশনের সবগুলো চালু করা হয়। এসব স্টেশন দিয়ে এখন যাত্রীরা ওঠা-নামা করতে পারছেন। অফিসগামী যাত্রীরা মেট্রোরেল চলাচলের সময়সীমা বৃদ্ধি করে অফিস সময়ের সঙ্গে সমন্বয়ের দাবি করে আসছিলেন।

/এমআরএস/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম