মেট্রোরেল বন্ধ শুক্রবার, চলবে না ঈদুল আজহার দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৩, ১৪:৪৭আপডেট : ১৮ মে ২০২৩, ১৪:৪৭

আধুনিক নগর গণপরিবহন মেট্রোরেল আগামী ৩১ মে (বুধবার) থেকে প্রতি শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। বর্তমানে সাপ্তাহিক বন্ধ থাকছে মঙ্গলবার। এছাড়া ঈদুল ফিতরের ছুটিতে মেট্রোরেল সীমিত আকারে চলাচল করলেও আসন্ন ঈদুল আজহার দিন বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৮ মে) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক। রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে এই সংবাদ সম্মেলন হয়।

এমডি জানান, আগামী ৩১ মে (বুধবার) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে চার ধাপে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল। উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যে সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে তা হলো– সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পরপর, সকাল ১১টা ০১ মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ বিচেনায় ১৫ মিনিট পরপর, দুপুর ৩টা ১মিনিট থেকে বিকাল ৬টা পর্যন্ত আবার পিক আওয়ার’ বিচেনায় ১০ মিনিট পরপর এবং বিকাল ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ বিবেচনায় ১৫ মিনিট পরপর।

ডিএমটিসিএল এমডি এম এ এন সিদ্দিক জানান, আমরা আগেই বলেছি ক্রমান্বয়ে সময় বৃদ্ধি করবো। সে অনুযায়ী জনগণের চাহিদা বিবেচনায় আমরা এই সময়সূচিতে চলবো।

রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ডিএমটিসিএলের তৈরি মেট্রোরেল (উত্তরা-আগারগাঁও) গত বছরের ২৮ ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে এই রুটের ৯টি স্টেশনের সবগুলো চালু করা হয়। এসব স্টেশন দিয়ে এখন যাত্রীরা ওঠা-নামা করতে পারছেন। অফিসগামী যাত্রীরা মেট্রোরেল চলাচলের সময়সীমা বৃদ্ধি করে অফিস সময়ের সঙ্গে সমন্বয়ের দাবি করে আসছিলেন।

 

/এমআরএস/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম