রাজধানীতে কারফিউ নিয়ে ডিএমপির নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ২৩:৩৮আপডেট : ৩০ জুলাই ২০২৪, ২৩:৩৮

রাজধানীতে কারফিউ সম্পর্কিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়েছে, বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত চার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

পরবর্তীতে আবার নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ ঢাকা মহানগর এলাকার সবখানে চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়। একইসঙ্গে সরকার কারফিউ জারি করে। গত রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। আগামীকাল বুধবার থেকে কারফিউ শিথিলের সময় বাড়ানোর পাশাপাশি সরকারি-বেসরকারি সব অফিসও স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

/কেএইচ/এমএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম