মেট্রোরেলে নাশকতা: বিএনপি নেতা স্বপনসহ ২ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৪, ১৯:৫০ আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৯:৫০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও কেন্দ্রীয় জামায়াতের কর্মপরিষদের সদস্য এবং গাজীপুর জেলার জামায়াতের সাবেক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শিকদার মহিতুল আলম।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ জুলাই এ মামলায় আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতে মিরপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দীন এ তথ্য জানান।

গত ২৩ জুলাই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ এর নিরাপত্তা ব্যবস্থাপক মো. গোলাম রসূল আজাদ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় তিনি কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের মিরপুর থানার আওতাধীন অংশে ভাংচুর ও অগ্নিসংযোগে ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতির হয়েছে বলে অভিযোগ করেন।

এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনরত দল ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে ৫/৬ হাজার দুর্বৃত্ত লাঠিসোটা, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রশস্ত্র যেমন-রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়। তাদের অগ্নিসংযোগ ও ব্যাপক ভাংচুরে এই মেট্রোরেল স্টেশনের ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানার অংশে ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়।

/এআই/এমএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
জুলাই-নেতাদের যত বিভাজন, নেপথ্যে কী
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৩ দিনের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত, চলছে বাস
চুয়াডাঙ্গায় ৩ দিনের জন্য পরিবহন ধর্মঘট স্থগিত, চলছে বাস
বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে ট্যাগ করার চেষ্টা হচ্ছে: তথ্য উপদেষ্টা
বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে ট্যাগ করার চেষ্টা হচ্ছে: তথ্য উপদেষ্টা
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুরকে এবার রিমান্ডে চায় ডিবি
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুরকে এবার রিমান্ডে চায় ডিবি
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান