জুমার পরে সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৪, ১৪:৪৭আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৭:১৭

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় হতাহতের ঘটনার বিচার দাবি ও গ্রেফতারকৃতদের মুক্তি ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এসময় সায়েন্স ল্যাবসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

জুমার পরে সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীরা দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে তারা সায়েন্স ল্যাব মোড় প্রদক্ষিণ করে মিছিলটি নিয়ে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টার ঘুরে আবার সায়েন্স ল্যাব আসে।

জুমার পরে সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা মিছিলে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। এছাড়াও শিক্ষার্থীরা ‘আমার ভাইকে মারলো কেন, পুলিশ তুমি জবাব দাও’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’—এমন স্লোগান দিতে থাকে।

এসময় তারা দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

জুমার পরে সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনকারীরা

/এবি/এমএস/এমওএফ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি