বাংলাদেশ নিয়ে উদ্বেগ, ২২ মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১৭:২৮আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৯:৫৬

বাংলাদেশে চলমান আন্দোলনে উদ্বেগ প্রকাশ করে ২২ জন মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনকে চিঠি দিয়েছেন। জনপ্রতিনিধিরা ওই চিঠিতে মার্কিন সরকারকে বাংলাদেশে সব ধরনের সহিংসতার নিন্দা জানানো, নাগরিক অধিকার যেমন- মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশ করার অধিকার বজায় রাখা এবং অবৈধকাজে সহায়তাকারী সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে চিঠিতে বলা হয়, নিম্নগামী গণতন্ত্র ঠেকানোর জন্য বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠায় দেশের মানুষের যে অধিকার, সেটিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র যেন কাজ করে।

চিঠি প্রেরণকারীদের মধ্যে রয়েছেন— সিনেটর এডওয়ার্ড জে মারকি, ক্রিস ভ্যান হোলেন, টিম কেইন, ক্রিস্টোফার এস মারফি, রিচার্ড জে ডারবিন, জেফরি এ মার্কলে, কংগ্রেসম্যান জেমস পি ম্যাকগভার্ন, উইলিয়াম আর কিটন, গ্রেস মেং, সেথ মোল্টন, লোরি ট্রোহান, জো উইলসন, জেমন পি ময়লান, ডিনা টিটাস, জেরাল্ড এ কোনোলি, গাহে আমো, আলেক্সান্দ্রিয়া ওকাশিয়া-করটেজ, ইলহাম ওমর, নিডিয়া এম ভেলাজকুয়েজ, ডেনিয়েল টি কিলডি এবং বারবারা লি।

/এসএসজেড/এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম