জামিনে মুক্ত হয়ে যা বললেন জাবি সমন্বয়ক আরিফ সোহেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১৯:৩৪আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৯:৩৪

রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলার মামলায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত এই আদেশ দেন।

ছয় দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া শনিবার সমন্বয়ক আরিফ সোহেল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এসময় তাদের আইনজীবী শাহ মো. বাবর, জয়নাল আবেদীন মেজবাহসহ আরও অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আরিফ সোহেলের জামিন মঞ্জুর করেন এবং আসিফ মাহতাবকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন মঞ্জুরের পর সন্ধ্যার দিকে ঢাকার সিএমএম হাজতখানা থেকে কারামুক্ত হন আরিফ সোহেল।

পরে সাংবাদিকদের আরিফ সোহেল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। জাতীয় যে সমন্বয়ক কমিটি আছে, আমি সেখানেও আছি। কোটা সংস্কারের দাবিতে একটা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছিলাম। সেখানে সন্ত্রাসীসহ আইনশৃঙ্খলা বাহিনী হামলা করায় আমরা তার বিচার চেয়েও আন্দোলন চালিয়ে গেছি। আমরা বলেছি, শহীদদের রক্তের ওপর দিয়ে আমরা আন্দোলন বন্ধ করতে পারি না।

তিনি আরও বলেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগানে ভাড়া বাসায় থাকি। সেখান থেকে গভীর রাতে কিছু লোক এসে আমাক তুলে নিয়ে যায়। তারা নিজেদের ডিবি পরিচয় দেন। আমাকে জিজ্ঞাসাবাদ করবে বলে নিয়ে আসে। পরে দেখতে পাই, আমার নামে মামলা দেওয়া হয়েছে। আমি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে একজন সমন্বয়ক হিসেবে আন্দোলন চালিয়ে আসছি। অথচ আমাকে বনানী সেতু ভবনে,  যেখানে আমি শেষ কবে গিয়েছি বা গিয়েছি কিনা, বলতে পারি না। সেতু ভবন ভাঙচুরের একটা মিথ্যা মামলা আমার নামে দেওয়া হয়। আমাকে ৬ দিনের রিমান্ডে নিয়ে যাওয়া হয়। রিমান্ড শেষে এখন আমি জামিন পেয়েছি, আপনাদের সবার সমর্থনে। শিক্ষার্থীদের আন্দোলনের ফসল হিসেবে জামিন পেয়েছি।

আরিফ সোহেল বলেন, একটা পরিষ্কার বার্তা জানিয়ে দিতে চায়— এসব হামলা, মামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। শহীদের যে রক্ত ঝরেছে, এর জবাব আমরা নেবো। এর জন্য যারা দায়ী, তারা রাষ্ট্রের যে পর্যায়ের ব্যক্ত্বিত্ব হন না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। জবাবদিহি করতে হবে জনগণের কাছে। তার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যত হামলা-মামলা আসুক, আমরা সব ফেস করবো। আমরা মরতে শিখে গেছি, শহীদ হতে শিখে গেছি। আমাদের আর ভয় দেখিয়ে লাভ নেই।

গত ২৯ জুলাই আরিফ সোহেলকে ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছিলেন আদালত। গত ২৭ জুলাই রাত সোয়া তিনটার দিকে সাদা পোশাকধারী ৮/৯ জনের একটি দল তাকে তুলে নিয়ে যায়। এ সময় তারা নিজেদের সিআইডি ও ডিবি পুলিশ পরিচয় দেয়।

গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বাদী উল্লেখ করেন।

/এআই/এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান