মেট্রোরেল চলবে কখন, টিকিট কীভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২২, ১৬:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৫:৪১

আগামী ২৮ ডিসেম্বর যাত্রা শুরু করছে রাজধানী তথা দেশের প্রথম মেট্রোরেল। ঢাকার গণপরিবহনে যুক্ত হওয়া প্রথম এই মেট্রোরেল আপাতত চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে উঠবেন। প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তারা মেট্রোরেলে উঠবেন বলে নিরাপত্তার কারণে  প্রথমদিন সাধারণ যাত্রীরা উঠতে পারবেন না মেট্রোতে। পরেরদিন, ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রীরা চলাচল করতে পারবে মেট্রোরেলে।

মেট্রোরেল

চার ঘণ্টা চলবে

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন,  প্রথমদিকে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা চলবে। উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচলের পথে কোথায় থামবে না ট্রেন, বিরতিহীনভাবে চলবে।

১০ মিনিট পরপর

এম এ এন ছিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, আন্তর্জাতিক চর্চা অনুযায়ী মেট্রোরেল পরিচালনার প্রথমদিকে মানুষকে অভ্যস্ত করার জন্য প্রথমদিকে  বেশি যাত্রী নেওয়া হয় না। কারণ মানুষ টিকিট কাটার যে প্রক্রিয়া সেটাই সম্পন্ন  করতে পারে না। সেজন্য আমরা ১০ মিনিট পরপর ট্রেন চালাবো। প্রথমে আমরা দুই ঘণ্টা চালাবো। পরে যদি দেখি মানুষ অভ্যস্ত হচ্ছে না তখন আমরা চার ঘণ্টা চালাবো। আস্তে আস্তে তিন মাসের ভেতরে আমরা পূর্ণভাবে পরিচালনা করবো।

মেট্রোরেলের প্ল্যাটফর্ম

টিকিট ও র‌্যাপিড পাস

ডিএমটিসিএলের এমডি জানান,  প্রায় দুইশ মানুষকে পরীক্ষামূলকভাবে স্টেশনে ছেড়ে দেওয়া হয়েছিল। টিকিট কেনাসহ পুরো প্রক্রিয়া শেষ করতে কিন্তু দুই-তিনজন ছাড়া কেউই এটা সম্পন্ন করতে পারেনি।

তিনি আরও জানান,  একবার ব্যবহারের টিকিট ও র‌্যাপিড পাস দুটোই ২৯ তারিখ পাওয়া যাবে।

মেট্রোরেল স্টেশন

সরকারের সাবেক এ সচিব বলেন, র‌্যাপিড পাস নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আমরা অনলাইনে ফরম ছেড়ে দেবো।  অনেক মিসইউজ হতে পারে যেহেতু এটা ১০ বছরের জন্য। রেজিস্ট্রেশন করে আমাদের স্টেশনে থেকে কার্ড নিতে হবে।

জানা গেছে,  এ কার্ডের জন্য ২০০ টাকা লাগবে। পরে কার্ডে ২০০ টাকা  থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

আরও জানা গেছে, প্রতি কিলোমিটার মেট্রোরেলের ভাড়া ৫ টাকা। একজন যাত্রীর জন্য সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

মেট্রোরেল স্টেশন

কয়টি ট্রেন চলবে

প্রথমদিকে ১২টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ডিএমটিসিএলের এমডি এর আগে জানান, ১২টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে। বাকি দুটি যেকোনও সময়ে চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে। ট্রেন দুটি পরিচালনার কর্মকর্তারাও প্রস্তুত থাকবেন। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকটি মাথা রেখে সবসময় ব্যাকআপ রাখতে হয়।

মেট্রোরেল লাইন

৫০টি বাস

সূত্র জানিয়েছে,  মেট্রোরেলের যাত্রীদের জন্য  উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে উত্তরা উত্তর স্টেশন ও আগারগাঁও থেকে মতিঝিল নিয়ে যাওয়ার জন্য থাকবে বিআরটিসির ৫০টি  বাস। এছাড়া  সিএনজি, বাস,  মিনিবাস,  মোটরসাইকেল ও অন্যান্য পরিবহনও মেট্রো স্টেশনের যাত্রী নিতে পারবে। 

ছবি: সাজ্জাদ হোসেন।

/আরএইচ/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম