এমআরটি পাস দেওয়া হবে রাত ১০টা পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২২, ১২:৫০আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ২১:৫১

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয় ঢাকার প্রথম মেট্রোরেল। সকাল ৮টা থেকে যাত্রীরা এই রেলে ওঠার সুযোগ পান। বেলা ১২টায় চলাচল বন্ধ হয়। আগামী তিনমাস প্রতিদিন চার ঘণ্টা করেই চলবে এই ট্রেন। এদিকে প্রথম দিন টিকিট বা এমআরটি পাস নিয়ে কিছু সংকট তৈরি হয়। সকালে একক যাত্রার টিকিট দেওয়া হলেও পরে যাত্রীদের চাপে তা বন্ধ করা হয়। তবে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানান, বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এমআরটি পাস দেওয়া হবে।

এমএএন সিদ্দিক আরও জানান, প্রথমদিন ৫০০ টাকার নিচে কোনও পাস দেওয়া হচ্ছে না। তিনি সবাইকে ডিএমটিসিএলের ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে স্টেশন থেকে এ পাস কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করেন।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক

উল্লেখ্য, বুধবার (২৮ ডিসেম্বর) দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে টিকিট কেটে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন তিনি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল খুলে দেওয়া হয়। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চলবে এই রেল। তিন মাস পর পূর্ণভাবে যাত্রা করবে মেট্রোরেল।

মেট্রোরেলের টিকিট পেতে যাত্রীদের অপেক্ষা  

মেট্রোরেলে প্রতি কিলোমিটারে ভাড়া ৫ টাকা। যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া লাগবে ৬০ টাকা।র‌্যাপিড পাস নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ১০ বছরের জন্য এই পাস দেওয়া হবে। রেজিস্ট্রেশন করে স্টেশনে থেকে কার্ড নিতে হবে। কার্ডের জন্য ২০০ টাকা লাগবে। পরে কার্ডে ২০০ টাকা  থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।  

/আরটি/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম