মেশিনে মেট্রোরেলের টিকিট কিনতে যত টাকার নোট লাগবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২২, ১৪:১৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২১:১৬

মেট্রোরেলের টিকিট কাটার ইলেকট্রিক মেশিনে যে কোনও নোট ব্যবহার করা যাবে না। টিকিট কাটার সময় ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট মেশিনে দেওয়া যাবে না। এছাড়া দেওয়া যাবে না পুরনো কোনও নোট। মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)  বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এমএএন সিদ্দিক বলেন, আমরা মেশিনে কমান্ড দিয়ে রেখেছি ৫০০ ও ১০০০ টাকা ছাড়া অন্য যেসব নোট রয়েছে সেগুলো দিয়ে টিকিট কাটতে হবে। এছাড়া উদাহরণ হিসেবে বলেন, কেউ যদি পাঁচটি টিকেট কাটার জন্য মেশিনে টাকা দেন তাহলে তিনি ৫০০ টাকা দিতে পারবেন। সে ব্যবস্থাপনার জন্য টিকেট কাটার তিনটি মেশিনের একটিকে সেভাবে কমান্ড দিয়ে রাখা হবে। সেখান থেকে একাধিক টিকেট কাটতে হলে, মিনিমাম পাঁচটি টিকিট কাটতে হলে ৫০০ টাকা দিয়ে কাটা সম্ভব হবে।

তিনি আরও বলেন, অনেকেই পুরনো টাকা এবং ৫০০ বা এক হাজার টাকার নোট দিয়ে টিকেট কেনার কারণে মেশিনের সমস্যা দেখা দেয়। আজ প্রথম দিন মেশিনের সমস্যা সম্পর্কে আমরা অবহিত হয়েছি। আমরা কাল থেকে আবার এ বিষয়গুলো পর্যালোচনা করবো। তবে যারা ৫০০ ও ১০০০ টাকার নোট মেশিনে দিয়েছিল টিকেট পাননি তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে।

একক যাত্রার টিকিটের মূল্য ৬০ টাকা উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ৫০০ ও ১০০০ টাকা নোট ছাড়া এবং পয়সা ছাড়া যে কোনও নোট দিয়ে একটি টিকিট কেনা সম্ভব হবে মেশিন ব্যবহার করে।

/আরটি/এফএস/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী