বিএনপি-জামায়াতের হামলায় আক্রান্ত দেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৪, ১৫:৫৬আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৫:৫৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে রাষ্ট্র আক্রান্ত। এই হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। গতকাল (শুক্রবার) বিএনপি নেতারা স্বীকারোক্তি দিয়েছেন, ছাত্রলীগ কর্মীকে মারলে পাঁচ হাজার ও পুলিশ মারলে ১০ হাজার টাকা দেওয়া হবে। তিনি বলেন, ‘দেশ স্বাধীনতাবিরোধী জঙ্গি বিএনপি-জামায়াত দ্বারা আক্রান্ত হয়েছে। এতে সাধারণ মানুষ ও তাদের সহায় সম্পত্তি আক্রান্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস ও রাষ্ট্রের ওপরে আঘাত হানা  হয়েছে।’

শনিবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কোটা সংস্কারের নামে বিএনপি-জামায়াত কর্তৃক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের’ প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাছান মাহমুদ বলেন, ‘কোনও ছাত্র হামলা, অগ্নিসংযোগ করতে পারে না। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা রাষ্ট্রের ওপর হামলা চালিয়েছে। আমাদের কাছে সব প্রমাণ আছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। পুলিশ তদন্ত করছে।’

তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলনে প্রবেশ করে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে। যারা পিটিয়ে মানুষ হত্যা করেছে, মেট্রোরেল ও বিটিভিতে আগুন দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে। আমরা এটি করতে বদ্ধপরিকর।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি একটু ধৈর্য ধরা হতো, তাহলে ছাত্র আন্দোলনে বিএনপি-জামায়াত দেশবিরোধী অপশক্তি সুযোগ নিতে পারতো না। ছাত্রনেতাদেরও এ বিষয়টি অনুধাবন করতে হবে।’

এই ছাত্রনেতাদের বিষয়েও খোঁজ নেওয়া দরকার। ছাত্রদের মধ্যে দেশবিরোধী অপশক্তি জঙ্গিগোষ্ঠীর কোনও এজেন্ট আছে কিনা, এ বিষয়েও খোঁজ নেওয়া দরকার বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

/জেডএ/এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান