বৃষ্টি উপেক্ষা করেই চলছে বিএনপির সমাবেশ, থানা ঘেরাওয়ের হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২৩, ১৫:১৯আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৫:৩৮

রাজধানীর নয়া পল্টনে বৃষ্টির মধ্যেই শুরু হয়েছে বিএনপির সমাবেশ। আজ (১২ জুলাই) দুপুর ২টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সরকার পতনের একদফা দাবি ও কর্মসূচি জানানোর লক্ষ্যে বিএনপি এই সমাবেশ করছে।

নয়া পল্টন এলাকায় মূল সড়কের ওপর স্থাপিত অস্থায়ী মঞ্চে ইতোমধ্যে বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষনেতারা উপস্থিত হয়েছেন। দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখার সময় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বক্তব্য দিচ্ছিলেন।

নয়াপল্টনে বিএনপির সমাবেশ (ছবি: সালমান তারেক শাকিল)

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে কাকরাইল থেকে ফকিরাপুল পর্যন্ত এলাকা লোকারণ্য হয়ে গেছে। নেতারা সমাবেশে অভিযোগ করেছেন, সমাবেশের আগে অনেক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সমাবেশে বলেছেন, যাদের আটক করা হয়েছে, সমাবেশ শেষ হওয়ার আগেই তাদের ছেড়ে দিতে হবে। না হলে থানা ঘেরাও করা হবে।

সমাবেশে দলের মাঝারি পদের নেতারা বলছেন, এখন থেকে প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে।

নয়াপল্টনে বিএনপির সমাবেশ (ছবি: সালমান তারেক শাকিল)

প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এই সমাবেশ হচ্ছে। সমাবেশের ব্যানারে লেখা হয়েছে 'গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণা'।

নয়াপল্টনে বিএনপির সমাবেশে অংশ নেন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও (ছবি: নাসিরুল ইসলাম)

দলের নেতারা জানান, ছয়টি ট্রাকে করে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। ঢাকাসহ আশপাশের এলাকা নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশ। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। ‘খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকারবিরোধী’ নানা স্লোগানে মাতিয়ে রাখছেন তারা। মাথায় বিভিন্ন রঙের ক্যাপ এবং জাতীয় পতাকা নিয়ে সমাবেশ অংশ নিচ্ছে অনুসারীরা।

নয়াপল্টনে বিএনপির সমাবেশে অংশ নেন দলের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা (ছবি: নাসিরুল ইসলাম)

সমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থান রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে বিএনপির ‘সরকার পতনের এক দফা’ ঘোষণার প্রতিবাদে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। বুধবার দুপুর আড়াইটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ শুরু হয়েছে। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

নয়াপল্টনে বিএনপির সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

নয়াপল্টনে বিএনপির সমাবেশ (ছবি: সালমান তারেক শাকিল)

/এসটিএস/সিএ/এফএস/এমওএফ/
টাইমলাইন: আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ
২৯ জুলাই ২০২৩, ১৩:৪৮
২৮ জুলাই ২০২৩, ১৭:০৬
২৮ জুলাই ২০২৩, ১৬:৪০
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান