শিক্ষার্থীদের ওপর সরকারি পৃষ্ঠপোষকতায় হামলা: গণসংহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ২২:৫৬আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২২:৫৬

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘সরকার শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমন করতে ছাত্রলীগ নামধারী হেলমেটবাহিনীকে মাঠে নামিয়ে দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে এরা রক্তাক্ত করেছে ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রক্তে। সরকারি পৃষ্ঠপোষকতায় এ হামলা হয়েছে।’

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন গণসংহতির দুই শীর্ষনেতা।

বিবৃতিতে জানানো হয়, ‘এই ছাত্রলীগ পুলিশ একজোট হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে তাদেরকে আক্রমণ করেছে; পিটিয়ে রক্তাক্ত করেছে, মারাত্মক জখম করেছে। হামলায় আহত হন শতাধিক শিক্ষার্থী যাদের মধ্যে আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব উমামা ফাতেমা, সদস্য সিমা আখতার, রেদওয়ানুল ইসলাম রনি, সায়মাসহ বেশ কয়েকজন নেতাকর্মী। তারা এখন ঢাকা মেডিক্যাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।’

‘গতকাল সরকারপ্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তা অযৌক্তিক এবং অনভিপ্রেত।’ বলা হয় বিবৃতিতে। এতে উল্লেখ করা হয়, ‘প্রধানমন্ত্রীর পদে বসে থেকে দেশের বিপুল অধিকাংশ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে, এমনকি শিক্ষকদের আন্দোলন নিয়েও অবমাননামূলক উক্তি চরম নিন্দনীয়।’

‘দেশে দুঃশাসন, অর্থনৈতিক দুরবস্থায় নাকাল পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার তাদের ব্যর্থতা ঢাকতে নানান খেলায় মত্ত। এমনকি মুক্তিযুদ্ধকে বাজি ধরে, তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে খোদ মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করার নোংরা খেলায় মেতেছে তারা।’

/এসটিএস/এমএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী