১৮ জুলাই সারাদেশে বিক্ষোভ ডেকেছে বামজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৪, ২২:০৯আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২২:০৯

‘ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলা, হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতার-বিচার দাবিতে এবং সময়ক্ষেপণ না করে কমিশন গঠন করে অংশীজনের মতামত নিয়ে দ্রুত কোটার যৌক্তিক সংস্কার কার্যক্রম শুরুর দাবিতে আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। ওইদিন ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৪টায় সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বামনেতারা বলেন, ‘সরকার রাগ ও জেদের বশবর্তী হয়ে এই পরিস্থিতি তৈরি করেছে, ফলে এর দায় এড়াতে পারে না। বরং সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেতু, স্বরাষ্ট্র, তথ্য ইত্যাদি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা যেসকল মন্তব্য করেছে তা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে।’

‘বিশেষত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে ছাত্রলীগকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর ক্লিনচিট দিয়েছে তা সারা দেশের মানুষকে হতবাক করেছে। ফলে ছাত্রলীগ আজ নব্য এনএসএফ-এর ভূমিকায় অবতীর্ণ হয়ে গোটা ছাত্র সমাজের মুখোমুখি দাঁড়িয়ে গেছে।’, বলেন নেতারা।

/এসটিএস/এমএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী