আমরা সহিংসতা সমর্থন করি না: মামুনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৪, ১৬:০০আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৬:০০

মাওলানা মামুনুল হক বলেছেন, ছাত্রসমাজের চলমান শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন ও ৯ দফা দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করি। ছাত্রসমাজের ওপর যাতে আর একটি গুলিও চালানো না হয়, সেই দাবিও করি। আমরা এটাও স্পষ্ট করে বলতে চাই— আমরা কোনও প্রকার সহিংসতা সমর্থন করি না।’

দেশের চলমান পরিস্থিতিতে আজ শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে এখন এক অচল, অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ সব অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারকে জুলুম-অত্যাচারের পথ বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করতে হবে।’

মামুনুল হক দাবি করেন, শতভাগ নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

চলমান আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন মামুনুল। তিনি আহতের দ্রুত চিকিৎসা ও দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

দলের আমির ইসমাঈল নুরপুরীর সভাপতিত্বে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নুর, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পদক মাওলানা এনামুল হক মুসা।

/এসটিএস/এপিএইচ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের