মোবাইল ইন্টারনেট বন্ধ হয়নি, দুই এক দিনের মধ্যে বাড়বে ব্রডব্যান্ডের গতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ জুলাই ২০২৪, ১৭:০৩আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০২:১১

সকাল থেকে ঢাকার অনেক এলাকায় মোবাইল ইন্টারনেট পাচ্ছিলেন না অনেক গ্রাহক। এতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়নি।

অনেকে ইন্টারনেট পাচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, নেট সবারই আছে। আমরা বন্ধ করবো কেন? মন্ত্রী মহোদয় তো আগেই জানিয়েছেন ইন্টারনেট ঠিক হয়েছে।

এদিকে বাসাবাড়িতে ব্রডব্যান্ডের লাইনের বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, মোবাইল ইন্টারনেট চালু আছে। তবে গতি অনেক স্লো।

এর কারণ কী জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আমাদের ইন্টারনেট সার্ভিস চালুর পর ১০ দিন গুগলের ক্যাশ সার্ভিস অর্থাৎ গুগল বা গুগল রিলেটেড জিমেইল, ইউটিউব এগুলো বন্ধ ছিল। এসব সার্ভার আপডেট হতে ব্যান্ডউইথ প্রয়োজন পড়ে। এতে আমাদের যে প্রধান আন্তর্জাতিক ব্যান্ডউইথ সেখানে এসে চাপটা পড়েছে। এদিকে আবার ফেসবুক, ইউটিউব যেসব সার্ভিস বন্ধ আছে সেগুলো ভিপিএন দিয়ে চালাচ্ছেন। যার কারণেও আমাদের আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রচুর চাপ পড়েছে। এ কারণে মোবাইল ইন্টারনেট অনেক জায়গায় স্লো পাচ্ছে।

তিনি বলেন, এটি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। স্বাভাবিক সময়ে এই সার্ভারগুলো ঠিক হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে।

প্রসঙ্গত, বুধবার (২৪ জুলাই) ব্রডব্যান্ড সংযোগ সচল করা হয়।

/এসএনএস/আরআইজে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই, দাম বাড়ারও আশঙ্কা নেই: বিএসসিপিএলসি
আকাশে থেকেও ইন্টারনেট! বিমানের ওয়াই-ফাই কীভাবে কাজ করে
চলন্ত বাসে পরীক্ষামূলক ইন্টারনেট চালু করলো বিএসসিএল
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই