বিদ্যুতের ৫ উপকেন্দ্রে আগুনে ১০০০ কোটি টাকার ক্ষতি

গ্যাস-বিদ্যুৎ বিল দিতে আজও ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৪, ২৩:৩০আপডেট : ২৪ জুলাই ২০২৪, ২৩:৩৯

ইন্টারনেট না থাকায় গ্যাস ও বিদ্যুৎ বিল দিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। মঙ্গলবার কিছু কিছু এলাকায় ইন্টারনেট চালু হলেও বুধবারও ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা৷ তিতাস, ডিপিডিসি ও ডেসকোর অফিসগুলোতে গ্রাহকদের লম্বা লাইন ছিল আজ প্রায় সারাদিনই। এরমধ্যে অনেকে শেষ পর্যন্ত বিল জমা দিতেও পারেননি।

বিল ভোগান্তি

বুধবার সারাদিন ডিপিডিসি ও ডেসকোর স্থানীয় অফিসগুলোতে বিদ্যুৎ বিল দিতে ভিড় করেন গ্রাহকরা। টানা ছুটির পর অফিস খোলায় লম্বা লাইন থাকায় অনেকে শেষ পর্যন্ত বিল জমা দিতেও পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে তিতাসের অফিসের অবস্থাও একই৷ গ্যাসের বিল দিতে তিতাসের অফিসে যান হাসান আহমেদ। সকাল ১০টায় লাইনে দাঁড়িয়ে বেলা ২টা নাগাদ বিল দিতে সক্ষম হন। তিনি জানান, কারফিউর সময় শেষ হয়ে যাচ্ছে, অনেকে লম্বা লাইনে অধৈর্য হয়ে বিল না দিয়ে ফিরে গেছেন।

ঢাকার মিরপুরের বাসিন্দা মহসীন আলী জানান, হুট করে দেখি বিদ্যুৎ চলে গেছে। পাড়ার দোকানে যেখানে রিচার্জ করতাম মঙ্গলবার সেখানে গেলে তারা রিচার্জ করে দেয়নি। আজকে বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ কেন্দ্রে যাই। সেখানেও লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা রিচার্জ করলে আবার বিদ্যুৎ আসে। একই পরিস্থিতিতে তার এলাকার অনেক গ্রাহক পড়েছেন বলে জানান তিনি।

ঢাকার বিদ্যুৎ বিতরণ কোম্পানির সংশ্লিষ্টরা বলছেন, হুট করে দেশের এই পরিস্থিতির কারণে রিচার্জের সমস্যায় পড়েছেন গ্রাহকরা। তবে এই পরিস্থিতি কী করে স্বাভাবিক করা যায় সে বিষয়ে সরকার চেষ্টা করছে। ইন্টারনেট সংযোগ স্থাপিত হলেই সমস্যা কেটে যাবে। ইতোমধ্যে কোনও কোনও এলাকায় ইন্টারনেট সংযোগ আসতে শুরু করেছে। এসব এলাকার গ্রাহকরা স্বাভাবিক রিচার্জ করতে পারছেন। আশা করা হচ্ছে বৃহস্পতিবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বিলম্ব মাসুল দিতে হবে না

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ডেসকো ও ডিপিডিসির পোস্ট-পেইড গ্রাহকদের যাদের  গত জুন মাসের বিদ্যুৎ বিল পরিশোধের সময়সীমা ২০ জুলাই বা তৎপরবর্তী ছিল তারা বিলম্ব মাসুল ছাড়াই আগামী ৩১ জুলাই পর্যন্ত বিল পরিশোধ করতে পারবেন।

এর আগে, বৃহস্পতিবার রাত থেকে ইন্টারনেট বন্ধের কারণে ডিপিডিসি ও ডেসকোর প্রি-পেইড মিটারের গ্রাহকরা রিচার্জ করতে পারছিলেন না। এসময় প্রি-পেইড মিটার গ্রাহকদের দুর্ভোগ কমাতে স্থানীয় অফিস থেকে সিঙ্গেল ফেইজ গ্রাহককে ৩ হাজার টাকা ও থ্রি-ফেইজ গ্রাহককে ৫ হাজার টাকা পর্যন্ত সংশ্লিষ্ট অফিস থেকে ব্যালেন্স দেওয়ার ব্যবস্থা করে ডেসকো ও ডিপিডিসি।

তিতাসের ইমার্জেন্সি ব্যালেন্স

তিতাস জানায়, গ্যাসের ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য প্রি-পেইড মিটারের B বাটন ৫ সেকেন্ড চেপে A বাটন চাপতে হবে।

১০০০ কোটি টাকা ক্ষতি

কোটা আন্দোলনের জেরে দেশে বিদ্যুতের ৫টি উপকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বিত্তরা৷ এতে ক্ষতির শিকার হয় টঙ্গীর চেরাগালী, নারায়ণগঞ্জের চর সোয়েদপুর, ঢাকার আজিমপুর, আদাবরের উপকেন্দ্র৷

এদিকে বিদ্যুৎ সমিতি ১, জোনাল অফিস, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর অফিস ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিদ্যুতের প্রায় ১০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানায়।

সোমবার (২২ জুলাই) এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানান। তিনি বলেন, বিএনপি-জামাতের অন্যতম লক্ষ্য ছিল নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা।

/এসএনএস/এমএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম