শিক্ষার্থীদের সান্ত্বনা দিতে যাওয়া উপাচার্যের ওপর জুতা ও বোতল নিক্ষেপ

কুবি প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ২২:০৭আপডেট : ১১ জুলাই ২০২৪, ২৩:০৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প মোড়ে পুলিশি হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় মহাসড়কে যান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। সেখানে শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে ঘরে ফিরতে বললে তার ওপর জুতা-বোতল নিক্ষেপ করা হয়। শিক্ষার্থীদের সামাল দিতে এসে ‘ভুয়া, ভুয়া’ দুয়োধ্বনি শুনে ফিরে যান উপাচার্য। 

এদিকে বৃহস্পতিবার বিকালে কোটা সংস্কারে দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে ক্যাম্পাস থেকে বের হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ে অদূরে আনসার ক্যাম্প মোড়ে গেলে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয় ও ব্যানার নিয়ে যায়। তখন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে দুই সাংবাদিকসহ কমপক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

পুলিশের বাধা পেরিয়ে বিকাল ৫টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) অবরোধ চলমান রয়েছে। 

সন্ধ্যা ৬টার দিকে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গেলে তাকে আন্দোলনরত শিক্ষার্থীরা দুয়োধ্বনি দিতে থাকেন। এ সময় ভিড়ের মধ্য থেকে উপাচার্যকে লক্ষ্য করে জুতা, বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করতেও দেখা যায়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমি ছাত্রদের ওপর হামলায় ব্যথিত। তাদের ওপর হামলার খবর শুনে আমি ওদের দেখতে গিয়েছিলাম। এর আগে আমি কুমিল্লার পুলিশ সুপারকে ফোন দিয়ে সব পুলিশ সরাতে বলি। কিন্তু ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।’

/এফআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম