জাল ভোট দিতে লাইনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে তর্ক, দুই যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০২৪, ১৪:০৮আপডেট : ২১ মে ২০২৪, ১৪:০৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার মাঝিনা এলাকার আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

আটকরা হলেন মাঝিনা এলাকার আলী হোসেনের ছেলে ইমরান হোসেন ও আব্দুল জলিলের ছেলে মফিজুল ইসলাম।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ভোটকেন্দ্রে কয়েকজন যুবক লাইনে দাঁড়িয়ে ছিল। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় দুজনকে ভোট দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তারা সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক আগে ভোট দিয়ে আবারও লাইনে দাঁড়িয়ে থাকার কথা স্বীকার করেন। এ সময় পুলিশ তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনিসুর রহমান। তিনি বলেন, ‘বিষয়টি কন্ট্রোল রুমে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এসে ব্যবস্থা নেবেন।’

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুজন যুবককে আটক করা হয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন দুজন। তারা হলেন আনারস প্রতীকে আবু হোসেন ভূঞা (রানু) এবং দোয়াত কলম প্রতীকে মো. হাবিবুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯০ হাজার ৬০৭ জন।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি