ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন ডুয়েট শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ১৬:৪৩আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৬:৪৩

কোটা সংস্কারে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গাজীপুরের জয়দেবপুর জংশনের উত্তর পাশে লাল পতাকা হাতে নিয়ে রেলপথ অবরোধ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা। এর আগে তারা ডুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (১০ জুলাই) দুপুর পৌনে ১২টা থেকে তারা এসব কর্মসূচি পালন করে।

ডুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জয়দেবপুরের শিববাড়ী এলাকায় বিক্ষোভ করেন। পরে তারা রেললাইনে গিয়ে অবরোধ করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এ আন্দোলন করছে বলে জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

ডুয়েট ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান চৌধুরী বলেন, দেশব্যাপী আন্দোলনের এক দফা দাবি আদায়ের অংশ হিসেবে আজ শান্তিপূর্ণ আন্দোলন করছি। হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ এ অবস্থান কর্মসূচি পালন করছি। ডুয়েটের শতাধিক সাধারণ শিক্ষার্থী কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিমকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

জয়দেবপুরে রেল জংশনের মাস্টার হানিফ আলি জানান, ডুয়েট শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ কর্মসূচি পালন করছে।

এদিকে, কোটাবিরোধী আন্দোলনকারীরা দেশের বিভিন্ন স্থানে রেলপথ অবরোধ করায় এই রুটে সকাল থেকে কোনও ট্রেন আসা যাওয়া করেনি।

/এফআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম