এক শিখার কাছে হারলেন পাঁচ আওয়ামী লীগ নেতা

জয়পুরহাট প্রতিনিধি
২২ মে ২০২৪, ১৬:১৪ আপডেট : ২২ মে ২০২৪, ১৬:১৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ নেতাকে পরাজিত করেছেন চেয়ারম্যান প্রার্থী সাবেকুন নাহার শিখা। এই প্রার্থী একা যা ভোট পেয়েছেন পাঁচবিবির বাকি পাঁচ প্রার্থী মিলেও সে পরিমাণ ভোট পাননি।

ঘোড়া প্রতীকের প্রার্থী সাবেকুন নাহার শিখা পেয়েছেন ৩৮ হাজার ৩০৯ ভোট। বাকি পাঁচ প্রার্থী সবাই মিলে পেয়েছেন ৩৮ হাজার ২৯৯ ভোট।

মঙ্গলবার (২১ মে) ভোররাতে জয়পুরহাট রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ২৫ জন ও নারী ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন। চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৬ জন। ভোটের হার ৩৯ দশমিক ৪৭ শতাংশ।

সাবেকুন নাহার শিখার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একই উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৮০০ ভোট। তৃতীয় হয়েছেন আনারস প্রতীক পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৪৭ ভোট পেয়েছেন।

এ ছাড়া চতুর্থ হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহিদুল আলম বেনু। কই মাছ প্রতীকে তিনি পেয়েছেন ৯ হাজার ১৭০ ভোট। পঞ্চম অবস্থানে থাকা কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. সোহরাব হোসেন মণ্ডল পেয়েছেন ৪ হাজার ৬ ভোট। তার প্রতীক ছিল দোয়াত-কলম। ষষ্ঠ হয়েছেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ জাফর চৌধুরী। টেলিফোন প্রতীকে তিনি পেয়েছেন ১ হাজার ৫৭৬ ভোট।

/কেএইচটি/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
জলরাশির গর্জনময় সৌন্দর্যে মুগ্ধতার অনন্য জগৎ ইগুয়াজু জলপ্রপাত
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন