বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই রেলপথ অবরোধ করে দাঁড়িয়ে আছেন আন্দোলনকারীরা

রাবি প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ২০:৩৪আপডেট : ১১ জুলাই ২০২৪, ২০:৩৪

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই রেলপথ অবরোধ করে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) রেলপথেই অবস্থান করছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে একত্রিত হয়ে স্টেশন বাজার সংলগ্ন রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে দেশের সব স্থানের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা, ‘১৮ এর হাতিয়ার, গর্জে উঠুক আবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা মেধা মেধা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এরপর সন্ধ্যা ৭টায় মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। তবুও রেলপথ ছেড়ে যাননি শিক্ষার্থীরা। রাত সাড়ে ৮টাতেও রাজশাহীতে মুষলধারে বৃষ্টি পড়ছে, সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে এবং মেঘের গর্জন চলছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশি বাধা এবং নিজেদের দাবি আদায়ে রেলপথ অবরোধ করছেন তারা। বৃষ্টি হলেও রাত ১০টা পর্যন্ত রেলপথ অবরোধ রাখবেন শিক্ষার্থীরা।

/এফআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি