জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

জাবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১২:৫১ আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৩:৩৮

শিক্ষার্থীদের ‘নিরাপত্তা বিবেচনায়’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে আবাসিক শিক্ষার্থীদের আজ বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে জানানো হয়, গত ১৪, ১৫ ও ১৬ জুলাই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি খোলা থাকবে। আর শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৭ জুলাই বিকাল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনকারীদের বিক্ষোভ

এদিকে হল খালি করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রেজিস্ট্রার ভবন নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এমন সিদ্ধান্তের খবরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে লাঠিসোঁটাসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অন্যরাও।

পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএমএ/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৪৭
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
২০ বছরের পুরোনো বাসের ফিটনেস সনদ দাবি, না দিলে ধর্মঘটের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক