তুরস্কে ভূমিকম্পে নিহত ছাড়াতে পারে ১০ হাজার: ইউএসজিএস

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৩

তুরস্কের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে বেড়েই চলছে প্রাণহানি। এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিয়া ও তুরস্কে নিহত ছাড়িয়েছে ৬৭০ জনে। এরমধ্যে সিরিয়ায় ৩৮৬ এবং তুরস্কে ২৮৪ জন।

ইউএসজিএস বলছে, নিহতের সংখ্যা ১ হাজার থেকে ১০ হাজারে পৌঁছানোর আশঙ্কা রয়েছে ৪৭ শতাংশ। আর ১০০ থেকে ১ হাজারে ২৭ শতাংশ। ১০ থেকে ১ লাখে নিহত পৌঁছানার শঙ্কা রয়েছে ২০ শতাংশ। এই অঞ্চলে ভূমিকম্পের পূর্বের ইতিহাস, জনসংখ্যা, কম্পন এবং ভবনের অবকাঠামোর ওপর ভিত্তি করে এমন ধারণা করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি।

সিরিয়ায় উদ্ধারকাজ চালাচ্ছে হোয়াইট হেলমেটসের সদস্যরা। ছবি: রয়টার্স

সংস্থাটির কর্মকর্তারা আরও জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এ অঞ্চলের মানুষ যেসব অবকাঠামোয় বসবাস করে তা ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবারের আঘাতে একশ’ থেকে এক হাজার কোটি মার্কিন ডলারের সম্পত্তি ক্ষয়ক্ষতি হতে পারে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক হয়। উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। এর গভীরতা ভূপৃষ্ঠে থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে। সূত্র: সিএনএন

/এলকে/এমওএফ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী