ইউক্রেনে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ হয়েছে: ইউরোপিয়ান পার্লামেন্ট প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২২, ০২:৪৯আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০২:৪৯

ইউক্রেনের ক্র্যামাটর্সকের ট্রেন স্টেশনে হামলায় কমপক্ষে ৫০ জন নিহতের কথা জানিয়েছে ইউক্রেন সরকার। এছাড়া ইউক্রেনের সাধারণ জনগণের ওপর যেভাবে হামলা করা হচ্ছে তাতে এটা স্পষ্ট যে, ‘সার্বভৌম নাগরিক- যারা কিনা গণতন্ত্র ও নিজের দেশের জন্য লড়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।’ শুক্রবার (৮ এপ্রিল) সিএনএনকে এমনটাই বলেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবারতা মেটসোলা।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মেটসোলা আরও জানিয়েছেন, ‘ইউরোপ কিন্তু এখনও তড়িৎগতিতে যন্ত্রপাতি বা আর্থিক সহায়তা দিচ্ছে না। আমরা তাদের (ইউক্রেন) পাশে দাঁড়াবো বা আমরা পিছু হটবো না, এমন সিদ্ধান্ত কিন্তু আমাদের নিতে হবে— আজ, এখনই।’

তিনি আরও বলেন, ইউরোপও এ যুদ্ধের তহবিল যোগাচ্ছে। সেটা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে হতে পারে। আগে থেকে এ যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা না করার দায়ভারও নিতে হবে ইউরোপকে।

তিনি বলেন, ‘আমরা কেন পুতিন, তার পরিবার ও অন্য ধনকুবের, যারা কিনা পুতিনকে সমর্থন করে, তাদের হাতে আমাদের পাসপোর্ট তুলে দিচ্ছি? আমাদের দেশগুলোতে তাদের গোপন সম্পদ রাখার সুযোগ করে দিচ্ছি আমরা। তবে আমাদের নিশ্চিত করতে হবে যে এমনটা আর ঘটবে না।’

ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে রবারতা মেটসোলা বলেন, ‘পার্লামেন্টের কাছে এটা পরিষ্কার। ইউক্রেনের স্থান ইউরোপেই।’

এদিকে, বিবিসির খবরে জানা গেলো, ট্রেন স্টেশনে হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ‘চরম নিষ্ঠুরতা’ বলে আখ্যা দিয়েছেন।

সূত্র: সিএনএন

/এফএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী