ইউক্রেনে ৪ হাজার বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২২, ২১:০৬আপডেট : ২৭ মে ২০২২, ২১:১১

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনে ৪ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করছে সংস্থাটির কর্তৃপক্ষ। শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ওএইচসিএইচআর- তথ্যমতে, রুশ অভিযানে ইউক্রেনে মোট ৪ হাজার ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ২০০ শিশু রয়েছে। বেশিরভাগই ভারী কামান ও বিমান হামলায় নিহত হয়েছেন। যদিও রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে না।

এদিকে রাশিয়ার অভিযানে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ইউক্রেন। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স-(কেএসই) জানিয়েছে, ইউক্রেনে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার কোটি মার্কিন ডলার। পর্যালোচনা করে (কেএসই) আরও জানায়, অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, শ্রমিক চলে যাওয়া ও অন্যান্য ফ্যাক্টর মিলিয়ে ইউক্রেন বিপুল ক্ষয়ক্ষতির মুখে।

ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী টিমোফি মিলোভানভ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, পুনর্গঠনের জন্য ইউক্রেনের ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থের প্রয়োজন।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম