রুশ দখলকৃত খেরসনের দিকে এগোচ্ছে ইউক্রেনীয় সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২২, ২০:১৪আপডেট : ২৪ জুলাই ২০২২, ২০:৫৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির সেনারা ধাপে ধাপে রাশিয়ার দখলকৃত দক্ষিণাঞ্চলীয় খেরসনের দিকে এগোচ্ছে। আর যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, খেরসনের কাছে তুমুল লড়াই চলছে। রবিবার এই খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

ইউক্রেনে আক্রমণের শুরুর দিকে রুশ বাহিনীর কাছে খেরসনের পতন হয়। এটি ডিনিপ্রো নদীর তীরবর্তী একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান।

খেরসনের কাছে তুমুল লড়াই চলছে জানিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যালোচনায় বলেছে, ইউক্রেনীয় সেনাদের অগ্রগতি মানে নদীর পশ্চিম তীরে রাশিয়ার সাপ্লাই লাইন ক্রমাগত ঝুঁকির মধ্যে পড়ছে।

এই মাসের শুরুতে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক খেরসনের বাসিন্দাদের শহর ত্যাগের আহ্বান জানিয়েছিলেন, যাতে দক্ষিণ ইউক্রেনীয় শহরটিতে পাল্টা হামলার সময় তারা অবরুদ্ধ হয়ে না পড়েন।

রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, আক্রমণ অভিযানের সময় বেসামরিকদের জীবন যাতে হুমকির মুখে না পড়ে তা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ।

ইউক্রেনীয় সেনারা নদী পার হওয়ার চেষ্টা করছে, যাতে রাশিয়ার সাপ্লাই লাইনকে ক্ষতিগ্রস্ত করা যায়। শনিবার দারিভিস্কি সেতুতে একটি কামানের গোলা আঘাত হানে। আর মঙ্গলবার ডিনিপ্রো নদীর আন্তোনিভস্কি সেতুতে ইউক্রেনের সেনারা হামলা চালায় যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র দিয়ে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের