ইউক্রেন পরিস্থিতি নিয়ে গোয়েন্দা ব্রিফিং শুনলেন মার্কিন আইনপ্রণেতারা

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০২২, ১০:৩২আপডেট : ০১ মার্চ ২০২২, ১০:৩২

শীর্ষ প্রতিরক্ষা এবং গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে গোপনীয় ব্রিফিং শুনেছেন মার্কিন আইনপ্রণেতারা। এই ব্রিফিংয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরের পতনের সম্ভাব্য সময়সূচি জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

ব্রিফিং শেষে বেরিয়ে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘সামরিকতার সবচেয়ে খারাপ পরিস্থিতি আসতে এখনও বাকি আছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আইনপ্রণেতা সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছেন, কর্মকর্তারা যে সময়সূচি দিয়েছেন তাতে সামনের দিনগুলো ‘ভয়াবহ’।

কানেক্টিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি টুইটারে লিখেছেন, ‘কিয়েভ দখলের লড়াই হবে দীর্ঘ এবং রক্তঝরা।’ মারফি বলেন পশ্চিমা দেশগুলো শুধু রুশ প্রেসিডেন্ট এবং শীর্ষ কর্মকর্তাদের সম্পদ জব্দ করবে না, বাজেয়াপ্তও করবে। তিনি টুইট বার্তায় লিখেছেন, রাশিয়ানরা কিয়েভ দখলে নিজেদের নির্ধারিত সময়সূচি থেকে পিছিয়ে পড়েছে।

ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার জানিয়েছেন, ইউক্রেনীয় নেতারা এখন পর্যন্ত কঠোর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান