জাবি রেজিস্ট্রার ভবনে হামলা

জাবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১৫:১১আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৮:৪৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেট সভায় হল ত্যাগের নির্দেশ দেওয়ার পর রেজিস্ট্রার ভবনে হামলার ঘটনা ঘটেছে। কোটা আন্দোলনের সমন্বয়করা দাবি করছেন, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের হামলা চালিয়েছে অনুপ্রবেশকারীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান যখন সিন্ডিকেটের সিদ্ধান্ত পড়ে শোনাচ্ছিলেন তখন শিক্ষার্থীরা দুয়োধ্বনি দেন। কিন্তু এরপর কিছু শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনের দিকে জুতা ও জানালায় ইট নিক্ষেপ করেন।

রেজিস্ট্রার ভবনে হামলার ঘটনা ঘটেছে। ছবি: প্রতিবেদক

এদিকে বুধবার সকালে সিন্ডিকেট সভা শুরু হয়েছে এমন খবরে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। হল ভ্যাকেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনকে দমনের চেষ্টা করছে প্রশাসন, এমন দাবি করেন তারা।

কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ‘আমরা আমাদের জীবনের নিরাপত্তার জন্য আন্দোলনে যুক্ত হয়েছি। আমরা কোনোভাবেই হল ছাড়তে পারবো না। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। যারা রেজিস্ট্রার বিল্ডিংয়ে হামলা চালিয়েছে তারা আমাদের কেউ নয়। আমাদের মধ্যে অনেক অনুপ্রবেশকারী এসেছে। তারাই ১৫ জুলাই রাতে আমাদের ওপর হামলা চালিয়েছিল। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এ হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

বুধবার সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম