১০ জনের প্রাণ কেড়ে নিলো ‘রিমাল’, দেড় লাখ ঘরের ক্ষতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ১৯:২২আপডেট : ২৭ মে ২০২৪, ১৯:২২

প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে ১০ জনের প্রাণহানির খবর জানিয়েছে সরকার। খুলনা, বরিশাল, সাতক্ষীরা, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ে এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৪৭৫টি বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২৭ মে) সচিবালয়ে প্রেস ব্রিফিং এসব  তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

তিনি জানান, রিমালের প্রভাবে মোট ১৯ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর।

ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭টি। ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা ৯১৪টি।

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলের ৩৭ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি। এছাড়া আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৯২টি ঘরবাড়ি।

উপকূলী এলাকার ৯ হাজার ৪২৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন ৮ লাখেরও বেশি মানুষ। এছাড়া গরু, ছাগল, মহিষ, ভেড়া আশ্রয় নিয়েছে ৫২ হাজার ১৪৬টি।

/এসআই/এফএস/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
মা ও শিশু সহায়তা কর্মসূচিতে দুর্যোগ-সংবেদনশীল কৌশল অনুমোদন
বঙ্গপসাগরে নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে
বন্যা-পাহাড়ধসে প্রাণ গেলো ৫৯ জনের, সবচেয়ে বেশি কক্সবাজারে
সর্বশেষ খবর
ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, মা-মেয়েসহ ৩ জন দগ্ধ
ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় বোমা বিস্ফোরণ, মা-মেয়েসহ ৩ জন দগ্ধ
অতিরিক্ত বিলকে অপপ্রচার বলা বিজ্ঞপ্তি সংশোধন, এবার যা জানালো বিদ্যুৎ বিভাগ
অতিরিক্ত বিলকে অপপ্রচার বলা বিজ্ঞপ্তি সংশোধন, এবার যা জানালো বিদ্যুৎ বিভাগ
দুবাইয়ে গাড়ির শো-রুমে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
দুবাইয়ে গাড়ির শো-রুমে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএ’র কারিগরি সহযোগিতা চাইলো সরকার
টিকিট সিন্ডিকেট দমনে আইএটিএ’র কারিগরি সহযোগিতা চাইলো সরকার
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে