কোটা আন্দোলনকারীদের ওপর ‘দমনপীড়ন’

দ্রুত প্রতিবেদন প্রকাশের আহ্বান জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৪, ২২:০১আপডেট : ২৫ জুলাই ২০২৪, ২২:০১

সম্প্রতি বাংলাদেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে দমনপীড়নের অভিযোগ বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক। দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে অভিযান চালানোরও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) জেনেভায় এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন ভলকার টুর্ক। 

বাংলাদেশে ‘ভয়ংকর সহিংসতা ঘটেছে’ জানিয়ে ভলকার টুর্ক বলেন, ‘সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১৭০ জনেরও বেশি নিহত ও হাজারেরও বেশি আহত হয়েছেন। তাদের অনেককে চিকিৎসাসেবা দেওয়া হয়নি। সরকারের নীতির বিরুদ্ধে শিক্ষার্থী ও যুব সম্প্রদায়ের আন্দোলনের পর অনেকে নিখোঁজ রয়েছেন। অন্তত দুইজন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে এবং অনেকে আহত হয়েছেন। বিরোধী দলের নেতাদেরসহ শত শত লোককে গ্রেফতার করা হয়েছে। যারা নিহত, আহত ও গ্রেফতার হয়েছেন, তাদের সম্পর্কে ওইসব ব্যক্তিদের পরিবারকে বিস্তারিত জানানো সরকারের জন্য জরুরি।’

অবাধ যোগাযোগ রক্ষা, সাংবাদিক ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোসহ সব জায়গায় ইন্টারনেট সুবিধা পুনপ্রতিষ্ঠার বিষয়েও জোর দিয়েছেন হাইকমিশনার।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেটির নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান ভলকার টুর্ক।

 

/এসএসজেড/এপিএইচ/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি