সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান ইইউ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ২২:০৮আপডেট : ৩০ জুলাই ২০২৪, ২২:১১

কোটা আন্দোলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেফতার এবং সম্পদের ক্ষয়ক্ষতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়নের হাই-রিপ্রেজেন্টিটিভ (পররাষ্ট্রমন্ত্রী) জোসেফ বোরেল। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আতওায় আনার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার ইইউ’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাওসে আসিয়ান রিজিওনাল ফোরাম মিনিস্টারিয়েলের সাইডলাইনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক সময়ে তিনি ‘শুট অ্যাট সাইট’ নীতির ঘোষণা এবং আইনবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক, শিশু এবং বিক্ষোভকারী ও অন্যান্যদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের প্রচুর ঘটনার জন্য যারা দায়ী তাদের দায়বদ্ধতা নিশ্চিতের প্রতি জোর দেন তিনি। এছাড়া নিয়ম অনুযায়ী গ্রেফতারের কথাও বলেন তিনি।

জোসেফ বোরেল বলেন যে তারা সংকটকালে কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করে মানবাধিকারকে যেন সম্মান করা হয়।

/এসএসজেড/এমএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম