স্বয়ংক্রিয় দরজায় ত্রুটি, ঘণ্টাখানেক বন্ধ মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৬

মেট্রোরেলের সিগন্যাল সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় স্বয়ংক্রিয় দরজা বন্ধ বা খোলা যাচ্ছিল না। এ কারণে প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ২টা ৩৮ মিনিটে পল্লবী স্টেশনে এই সমস্যা সৃষ্টি হয়। এ নিয়ে চলতি মাসে তিনবার মেট্রোরেল চলাচলে ব্যাঘাত ঘটেছে।

সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীরা নির্দিষ্ট সময়ের পরে ওঠানামার চেষ্টা করলে এ সমস্যা তৈরি হতে পারে অথবা অপারেটরের সিগন্যাল সিস্টেম ঠিকমতো কাজ না করায় এ ত্রুটি দেখা দিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, শনিবার মেট্রোরেলের অটোমেটিক ডোরে সিগন্যাল কাজ না করায় দরজা বন্ধ হয়ে যায়। যাত্রীদের ওঠানামার সময় এ ত্রুটি দেখা দেয়।

পল্লবী স্টেশনে এই সমস্যা সৃষ্টি হওয়ায় মতিঝিল স্টেশনে যাত্রীদের ভিড়  ছবি: নাসিরুল ইসলাম

মূলত অটোমেটিক ডোরের সিগন্যাল নিয়ন্ত্রণ করেন ট্রেন অপারেটর (টিও)। তার সিগন্যালও সে সময় কাজ না করায়  দরজা আর খোলা বা বন্ধ হচ্ছিল না।

এর আগে ১৪ ফেব্রুয়ারি ঘুড়ি ও ফানুস আটকে ৪০ মিনিট বন্ধ থাকে মেট্রোরেল চলাচল। মিরপুরের কাজিপাড়া এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে যাওয়ার কারণে যাত্রীসেবা বন্ধ ছিল। বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

গত ৪ ফেব্রুয়ারি ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ট্রেন চলাচলের ওপরের বৈদ্যুতিক লাইন) বিদ্যুৎ সরবরাহ কম থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

/জেডএ/এনএআর/এমওএফ/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম