দ্বিতীয় দিনের মতো শাহবাগ ব্লকড

ঢাবি প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ১৭:০৭আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৯:০৩

দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় ব্লক করেছেন কোটা আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৪টার দিকে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্ট ব্লক করেন।  

সোমবার (৮ জুলাই) বেলা পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মধুর ক্যান্টিন, হল পাড়া, ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড়ে এসে অবরোধ করেন তারা।

শাহবাগ মোড় অবরোধ করেছেন কোটা আন্দোলনকারীরা (ছবি: আবিদ হাসান)

এসময় ফার্মগেটে অবস্থান নেওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী খারাপ ব্যবহার করেছে বলে খবর আসে। পরে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা সেদিকে অগ্রসর হন। একটি অংশ মৎস্য ভবন ও একটি অংশ বাংলামোটর ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে অগ্রসর হয়ে সেখানে অবস্থান নেন।

শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের একটি অংশ ইন্টার-কন্টিনেন্টাল মোড়ের দিকে যায় (ছবি: সাজ্জাদ হোসেন)

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা আলাদাভাবে ব্যানার ও মিছিল নিয়ে এসে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। সেখান থেকে সম্মিলিতভাবে ক্যাম্পাস ঘুরে তারা শাহবাগ মোড়ে আসেন।

/এফএস/এমওএফ/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম