রাজধানীর ৮ মোড়ে ‘ব্লকেড’, বন্ধ ৫০টির বেশি রাস্তা

আরমান ভূঁইয়া
০৮ জুলাই ২০২৪, ১৯:২৮আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৯:৩৩

কোটা সংস্কারের দাবিতে রাজপথের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ কর্মসূচি বা ‘বাংলা ব্লকেড’ চলছে রাজধানীতে। এই কর্মসূচির দ্বিতীয় দিন আজ। বিকাল সাড়ে ৩টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের ৮টি মোড় ব্লক করেছে আন্দোলনকারী। এতে অন্তত ৫০টি রাস্তায় শত শত যানবাহন আটকা পড়েছে।

সোমবার (৮ জুলাই) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ ও সায়েন্সল্যাব ব্লক করেন। পরে একে একে ফার্মগেট মোড়, কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়, বাংলামোটর, মৎস ভবন মোড়, গুলিস্তান মোড়, চানখারপুল ও নীলক্ষেত মোড় ব্লক করা হয়। হাতে হাত ধরে ব্যারিকেড সৃষ্টি করে এবং রাস্তার ওপর বসে আন্দোলন করছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালের শিক্ষার্থীরা।

বাংলামোটর মোড়ে শিক্ষার্থীদের অবরোধের কারণে চারপাশে শত শত গাড়ি আটকে পড়ে (ছবি: প্রতিবেদক)

ব্লক করা রাস্তাগুলোতে কোনও যানবাহন ঢুকতে বা বের হতে পারছে না। সন্ধ্যা ৭টা নাগাদ অর্ধশতাধিক রাস্তায় শত শত যানবাহন আটকা পরেছে। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু, বয়স্ক, অসুস্থ মানুষ। মেয়র হানিফ ফ্লাইওভার, ফার্মগেট সংযুক্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পান্থপথ, মিরপুর রোড়, পুরান ঢাকা, মগবাজারের বিভিন্ন রাস্তা যানবাহন আটকে আছে। যানজট লেগে গেছে এসব এলাকার প্রধান সড়ক লাগোয়া বিভিন্ন গলিতেও।  

শাহবাগ অবরোধের কারণে সংলগ্ন রাস্তাগুলোয় স্থবির দাঁড়িয়ে আছে শত শত যানবাহন (ছবি: আবিদ হাসান)

ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কে আটকে থাকা মামুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সাড়ে ৪টা থেকে ব্রিজের ওপর বসে আছি। পেছন দিকেও যাওয়ার উপায় নেই।

শামিম আরা নামে এক নারী বলেন, সাড়ে ৩টায় অফিস থেকে বের হযেছি। ধানমন্ডি বাসা। কোনও দিকেই যেতে পারছি না। এভাবে চললে কাল থেকে অফিসে যাবো না।

পান্থপথ এলাকায় দেখা যায় পান্থপথ, গ্রিনরোড়, হাতিরপুলসহ আশপাশের সব সড়ক বন্ধ। রিকশা, প্রাইভেটকারসহ শত শত গাড়ি আটকা পড়ে আছে। পান্থপথ মোড়ে জাকারিয়া নামে এক চাকরিজীবী বলেন, গতকালের মতো আজও সড়কে ব্লক করায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এভাবে কি চলতে পারে? তাদের আন্দোলন যৌক্তিক। তবে আমাদের দুর্ভোগে ফেলে। আমাদের অফিস তো বন্ধ না! প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।

বাংলা মোটর মোড়ে শিক্ষার্থীদের অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগ (ছবি: প্রতিবেদক)

কী বলছেন শিক্ষার্থীরা

রাজধানীতে কোটা সংস্কারের চলমান আন্দোলনে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, তিতুমীর কলেজসহ অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একটি জাতির ভবিষ্যৎ এই আন্দোলনের ওপর নির্ভর করছে দাবি করে ফার্মগেট মোড়ে অবস্থানরত ঢাবি বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাইম বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আন্দোলন আরও উজ্জীবিত হবে। একটি জাতির ভবিষ্যতের স্বার্থে এ আন্দোলন। একে একে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আন্দোলনে যোগ দিচ্ছে।

ঢাবির ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মামুন বিল্লাহ বলেন, কোটা বৈষম্য আমাদের জাতিগতভাবে পিছিয়ে দিচ্ছে। সংবিধানের আলোকে পিছিয়ে পড়া মানুষদের কোটার মাধ্যমে তুলে আনা। অথচ কোটায় আমাদের জাতিগতভাবে পিছিয়ে দিচ্ছে। কোটার বাইরে কোটি কোটি মানুষের ভবিষ্যতে নষ্ট করে দেওয়া হচ্ছে। পিছিয়ে পড়া এসব মানুষকে  সারাজীবন কষ্ট যাতে না করতে হয় সেজন্য সাময়িক কষ্ট তো করতে হবে। আমরা সড়ক বন্ধ করলেও অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়িগুলো চলাচলে সহযোগিতা করছি।

কোটাবিরোধী আন্দোলনকারীদের অবরোধের ফলে গুলিস্তানে চলাচল করতে পারছে না কোনও গাড়ি (ছবি: নাসিরুল ইসলাম)

তিতুমীর কলেজের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ফাহিমুর রহমান বলেন, আমরা কাওরান বাজার ও ফার্মগেট ব্লক করার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। যত বাধা আসুক আমাদের দাবি না মেনে আন্দোলন থামানো যাবে না। যেকোনও আন্দোলনে জনদুর্ভোগ থাকে। আমাদের জন্যই আমাদের এসব মেনে নিতে হবে। আমরা বৈষম্য দূর করে মেধার ভিত্তিতে চাকরি চাই। রাষ্ট্রের সবাই সমান অধিকার আদায়ে রাস্তায় নেমেছি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, কোটা আন্দোলনের প্রভাবে ঢাকার বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমরা চেষ্টা করেছি আটকে পড়া যানবাহনগুলোকে বিকল্প রাস্তা দিয়ে বাইপাস করে দেওয়ার। যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের ঊর্ধ্বতন স্যাররা রাস্তায় আছেন। পুরো পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে নিয়ন্ত্রণে আমরা প্রস্ততি রেখেছি। এছাড়াও সড়কের শৃঙ্খলা বজার রাখতে  আমাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত আছে।

/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান