অবরোধ ছেড়ে সরে যাচ্ছেন শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ২০:০৭আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২০:০৭

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট ছেড়ে দিচ্ছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার পরে থেকে তারা ব্লকেড ছেড়ে দিতে শুরু করেন। অনেকে মিছিল করে শাহবাগের দিকে রওনা হন।

প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্ট মোড় ছেড়ে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তারা সরে যাওয়ার পর এই এলাকার যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টা নাগাদ জিরো পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার পর জিরো পয়েন্ট ছেড়ে দেন শিক্ষার্থীরা।

সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারীদের কয়েকজন বক্তব্য রাখেন (ছবি: আসাদ আবেদীন জয়)

বাংলা ব্লকেডের দ্বিতীয় দিনে বিকাল পৌনে ৪টা থেকে সায়েন্সল্যাবে রাস্তায় অবস্থান করে অবরোধ পালন করেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে অবরোধ শেষ করেন তারা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাজপথ ছাড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় ঢাকা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন আমাদের লাগাতার কর্মসূচি চলবে। আগামী কর্মসূচিতেও ঢাকা কলেজ ইডেন কলেজসহ সাত কলেজ রাজপথে থাকবে। আগামীতে যেকোনও বড় ধরনের কর্মসূচি দিতে ছাত্রসমাজ প্রস্তুত আছে।

পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা আপনাদের জানিয়ে দেবো, যুক্ত করেন নাজমুল হাসান।

ঘোষণা শেষে তারা সাইন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে গিয়ে তাদের আজকের কর্মসূচির সমাপ্তি করেন।

 

/এএজে/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম