২ ঘণ্টা অবস্থান শেষে কর্মসূচি স্থগিত করলেন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা

ঢাবি প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ১২:৩৬আপডেট : ১০ জুলাই ২০২৪, ১২:৪৮

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিসহ দুই দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডসহ কোটার পক্ষের বেশ কয়েকটি সংগঠন। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর এক পর্যায়ে কোটাবিরোধীরা সড়ক অবরোধ করলে সকাল ১১টা ৫০ মিনিটে কর্মসূচি স্থগিত করে সরে যান তারা। 

বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় কোটার পক্ষের সংগঠনগুলো। সকাল সাড়ে ১১টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসি হয়ে আবার জাদুঘরের সামনে এসে জড়ো হয়। 

একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। এসময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আল আমিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী জাদুঘরের সামনে অবস্থান নেওয়া কোটা বিরোধীদের জাদুঘরের সামনে থেকে শাহবাগ মোড়ের দিকে পাঠিয়ে দেয়। 

মুক্তিমঞ্চসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন

আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধের পর মাইক থেকে বার বার ঘোষণা দেওয়া হয়, ‘পাশেই আরও কয়েকটি সংগঠন কোটার পক্ষে কর্মসূচি পালন করছে। কোটাবিরোধী আন্দোলনকারীরা তাদের যেন কোনও উসকানি না দেন। তাদের উদ্দেশে কোনও স্লোগানও না দেওয়ার অনুরোধ করা হয় ঘোষণায়।

এদিকে জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, আমরা আইনি প্রক্রিয়ায় লড়াই করে আমাদের অধিকার আদায় করেছি। তারাও যদি আইনি প্রক্রিয়ায় লড়াই করে তাদের পক্ষে রায় পায়, তাহলে আমাদের আর কোনও কথা নেই। আর যদি তারা জনমত তৈরি করে আদালতের রায়কে প্রভাবিত করতে চায়, তাহলে আমারও লাগাতার কর্মসূচি পালন করবো। আজ আদালত রায় দেবে, আমরা আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আন্দোলন আপাতত স্থগিত করছি।

/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী