কোটা আন্দোলনকারীদের মুখোমুখি ছাত্রলীগ, সংঘর্ষের আশঙ্কা

ঢাবি প্রতিনিধি
১১ জুলাই ২০২৪, ১৬:৩০আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৯:২০

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে শাহবাগ মোড় ব্লকেড করার কথা থাকলেও বৃষ্টির কারণে শিক্ষার্থীদের আসতে দেরি হয়। অন্যদিকে বেলা ২টায় ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে মিছিলের ঘোষণা দিলেও বৃষ্টির কারণে তাদের মিছিল বের করতেও দেরি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানানে কোটা সংস্কারের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে তাদের এই কর্মসূচি ঠেকাতে রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের অবস্থা দেখা গেছে।

রাজধানীর মোড়ে মোড়ে পুলিশের অবস্থা দেখা গেছে  ছবি: সাজ্জাদ হোসেন

বৃহস্পতিবার পৌনে ৪টায় সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে ভিজে লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। অন্যদিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে মধুর ক্যানটিনে অবস্থান নিচ্ছে ছাত্রলীগ।

আন্দোলনকে ঘিরে শাহবাগ মোড়ে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। ছাত্রলীগ ও কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করে এই প্রস্তুতি নিয়েছে পুলিশ।

শাহবাগ থানার সামনে থেকে বারডেম পর্যন্ত এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ (ছবি: আরমান ভূঁইয়া)

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জড়ো হচ্ছেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। এদিকে পুরানসহ ঢাকা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের বাসে করে এসে টিএসসি এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে রাজধানীসহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। পাশাপাশি হাইওয়ে ও রেলপথও এ ব্লকেডের আওতায় থাকবে।

/এনএআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান