ইডেন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ১৫:২৪আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৬:৪৯

ইডেন কলেজ ছাত্রলীগের মেয়েদের হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজের সভাপতি শাহিনুর সুমিসহ (২৮) অন্তত সাত জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দাবি, সোমবার (১৫ জুলাই) দুপুরে ইডেন কলেজের শিক্ষার্থীরা কোটা আন্দোলনে যোগ দিতে ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের দিকে আসতে চাইলে কলেজ ছাত্রলীগের মেয়েরা তাদের ওপর হামলা করেন।

আহত শিক্ষার্থীদের মধ্যে সুমিকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।   

হাসপাতালে নিয়ে আসা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে রাজু ভাস্কর্যের সামনে আমাদের প্রোগ্রাম ছিল। ইডেন কলেজ থেকে কয়েকজন সঙ্ঘবদ্ধ হয়ে সেখানে যাওয়ার সময় ছাত্রলীগের ২০-৩০ জন আমাদের ওপর হামলা ও মারধর করে। তাদের হামলায় সুমিসহ অনেকেই আহত হয়। সুমি ছাড়াও হামলার শিকার হয়েছে সায়েমা, তামান্না, ফাহমিদা, সানজিদা, মিমসহ কমপক্ষে ছয়-সাত জন। পরে সুমিকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ঢামেকের জরুরি বিভাগে আহত সুমির চিকিৎসা চলছে।’

/এআইবি/এবি/আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম