জাবিতে চলছে জরুরি সিন্ডিকেট সভা, রেজিস্ট্রার ভবনে আন্দোলনকারীরা

জাবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২৪, ১১:২৭আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১১:২৭

কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এই নির্দেশনা বাস্তবায়ন করবে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের পাঠানো হয়েছে।

ইউজিসির নির্দেশনা বাস্তবায়নে সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বসেছে জরুরি সিন্ডিকেট সভা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ভ্যাকেন্ট করতেই এই সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে।

এদিকে এমন খবর পেয়ে রেজিস্ট্রার ভবনের নিচে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন কয়েকজন শিক্ষকও।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী ইমন বলেন, আমাদের আন্দোলনকে বন্ধ করার পাঁয়তারা করছে সরকার। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। আমাদের বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। অ্যাক্ট অনুযায়ী ইউজিসির সিদ্ধান্ত মানতে বিশ্ববিদ্যালয় বাধ্য নয়। নিয়োগ থেকে শুরু করে কোনও ক্ষেত্রেই ইউজিসির নির্দেশনা মানা হয় না। আজ যদি কোনোভাবে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা আমরা মেনে নেবো না।

শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নেওয়া ফার্মেসী বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী সিন্ডিকেটের কোনও সিদ্ধান্ত ছয় মাসের আগে পরিবর্তন সম্ভব নয়। গতকাল সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। আজ তা কোনোভাবেই বন্ধ করা যেতে পারে না। 

শিক্ষক সমিতির সহ-সভাপতি সোহেল আহমেদ বলেন, ‘আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে কাল (মঙ্গলবার) উপাচার্যকে বলেছিলাম বিশ্ববিদ্যালয় খোলা রাখতে। বিশ্ববিদ্যালয়ে যে সংকট সৃষ্টি হয়েছে তা বিশ্ববিদ্যালয় বন্ধ করে কোনোভাবেই সমাধান সম্ভব নয়।’

/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম