সায়েন্সল্যাবে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৪, ১৩:৪৪আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৪:২৮

রাজধানীর সায়েন্সল্যাবে অবস্থান নিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। তাদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

সকাল থেকে নিউ মার্কেট, ঢাকা কলেজ, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকা বেশ শান্ত থাকলেও ১১টার পর সায়েন্সল্যাবে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এর বেশ কিছুক্ষণ পর আন্দোলনকারীরা ছোট ছোট দলে এসে সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের অ্যাকশনে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

দুপুর দেড়টার দিকে আরও আন্দোলনকারীরা তাদের সঙ্গে যোগ দিলে এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। এরফলে মিরপুর রোডে যানবাহনে উপস্থিতি একেবারেই কমে গেছে।

এদিকে সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় দোকানপাট সকাল থেকেই তেমন একটা খোলা হয়নি। অল্প কিছু খুললেও সংঘর্ষ শুরুর পর তাও বন্ধ হয়ে গেছে।

পরে আন্দোলনকারীদের ধাওয়া দেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা (ছবি: নাসিরুল ইসলাম)

পরে দুপুর ২টার দিকে শাহবাগের দিক থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা এসে আন্দোলনকারীদের ধাওয়া দেন। পরে আন্দোলনকারীরা গ্রিনরোড ও সিটি কলেজের পাশের সড়কে গিয়ে অবস্থান নেন। তারা সেখান থেকেই বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন।

/এসএমএ/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম