দেশের মানুষের নিরাপত্তা দেওয়া কি পুলিশের অপরাধ, প্রশ্ন আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ জুলাই ২০২৪, ১৭:০১আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৭:৪৪

পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশের জনগণের নিরাপত্তা দেওয়া কি আমাদের অপরাধ? নিহত পুলিশ সদস্যরা তো মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। অথচ দুষ্কৃতকারীরা নির্মমভাবে তাদের হত্যা করেছে।

বুধবার (২৪ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে সম্প্রতি দুষ্কৃতকারীদের নৃশংস হামলায় নির্মমভাবে নিহত শহীদ তিন পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন তিনি।

আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা তুলে ধরে আইজিপি বলেন, তবুও বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যদের মনোবল অটুট রয়েছ। তারা দেশ ও জনগণের নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর। এসব দুষ্কৃতকারী যেখানেই থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আইজিপি বলেন, আপনারা প্রিয়জনকে হারিয়েছেন, এ ক্ষতি পূরণ হওয়ার নয়। বাংলাদেশ পুলিশের সব সদস্য আপনাদের পাশে রয়েছেন। যেকোনও প্রয়োজনে আমাদের আপনাদের পাশে পাবেন।

আইজিপি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে সবাই গর্বের সঙ্গে বসবাস করবেন।

আইজিপি এক শোকাবহ পরিবেশে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে শোকবার্তা ও অনুদানের অর্থ তুলে দেন। শহীদ তিন পুলিশ সদস্য হলেন- পিবিআই, নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মাসুদ পারভেজ ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের এএসআই (নিরস্ত্র) মো. মোক্তাদির এবং ডিএমপির প্রটেকশন বিভাগের নায়েক মো. গিয়াস উদ্দিন।

আইজিপি নিহত আনসার সদস্যের পরিবারকেও আর্থিক অনুদান দিয়েছেন বলে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/জেইউ/আরআইজে/ইউএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম