সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি-জামায়াত, দাবি সুপ্রিম কোর্ট বারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৪, ১৮:৪০আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৮:৪২

কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল বিনষ্টের লক্ষ্যে বিএনপি, জামায়াত ও স্বাধীনতাবিরোধী চক্র সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় বলে অভিযোগ তুলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। শাহ্ মঞ্জুরুল হক বলেন, স্বাধীনতাবিরোধী চক্র ও মৌলবাদী শক্তি সারা দেশে যে অরাজকতা, ধ্বংসযজ্ঞ চালায় তার বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তীব্র নিন্দা জানাচ্ছে।

তিনি বলেন, মেট্রোরেল, সেতু ভবন, ডাটা সেন্টার, বিটিভি ও অসংখ্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়। দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে বাংলাদেশকে একটি অকার্যকর মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে তৎপর। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের এই চক্রান্ত ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাংলাদেশের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ, আইন-শৃঙ্খলা ও জনজীবন রক্ষায় বদ্ধ পরিকর।

এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. রমজান আলী শিকদার, সহ-সভাপতি ড. দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সিনিয়র সহসম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সম্পাদক মোহাম্মদ হুমায়ন কবির এবং সদস্য রাশেদুল হক খোকন, মো. রায়হান রনি, মো. বেল্লাল হোসেন শাহীন এবং খালেদ মোশাররফ রিপন।

 

/বিআই/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম