কোটা আন্দোলনকে ঘিরে নাশকতা: ২৬৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৪, ১৪:৩১আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:৫৭

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতারে চলছে সাঁড়াশি অভিযান। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ২৬৬ জনকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৬ জুলাই) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যমে শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, নাশকতার অভিযোগে ঢাকায় ৬৩ জন ও ঢাকার বাইরে ২০৩ জনসহ সারা দেশে ২৬৬ জন গ্রেফতার করেছে র‌্যাব।

বিটিভি ভবন, মেট্রোরেলসহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত অভিযোগে গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমানসহ চার জনকে গ্রেফতার করা হয়। রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

অন্যরা হলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমানের সহযোগী মো. সজল মিয়া (২৪), আল ফয়সাল রকি (২৭) ও মো. আরিফুল ইসলাম (৩০)।

র‌্যাবের দাবি, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, নাশকতা ও অগ্নিসংযোগে গ্রেফতাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

/কেএইচ/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম