বাংলাদেশ ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের (ইনু) বর্তমান ও সাবেক নেতারা কোটা সংস্কার আন্দোলন থেকে সরে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নেতারা তারা ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ও নির্দেশনার আলোকে সরকার থেকে দ্রুত পরিপত্র জারি করে সমস্যার সমাধান হয়ে যাওয়ায় আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করা এবং অর্জিত বিজয় ধরে রেখে আন্দোলন প্রত্যাহার করে শ্রেণি কক্ষে ক্লাসে ফিরে’ যাওয়ার আহ্বান জানান।
রবিবার (২৮ জুলাই) জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৯০ এর আন্দোলনের ছাত্রনেতা ও বর্তমানে জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগের নেতারা এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহিল কাইয়ূম। সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী খান পান্না।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, সহসভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, জাসদ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ মোহসীন, জাসদ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান চুন্নু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর, জাসদ ছাত্রলীগ সভাপতি শরিফুল কবির স্বপন, সাবেক সভাপতি সাব্বাহ আলী কলিন্স, ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মোশাহিদ আহমেদ, ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, ছাত্রঅন্দোলনের সাবেক সভাপতি ইউনুস সিকদার।
বর্তমান ছাত্র নেতাদের মধ্যে বক্তব্য রাখেন— বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, জাসদ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি অতুলন দাস আলো, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি, জাতীয় ছাত্রঐক্যের আহ্বায়ক শাহিনুর রহমান, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত, জাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি চন্দ্রনাথ পাল, ছাত্রলীগ ঢাকা মহনগর উত্তরের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, ছাত্রলীগ ঢাকা মহনগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুণ্ডু প্রমুখ।









