মার্চ করতে আসা আন্দোলনকারীদের রিকশায় তুলে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ১৫:২০আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৫:২০

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত, গণগ্রেফতার, মামলা ও গুমের প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিরপুরে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনে মিছিল নিয়ে নামেন একদল আন্দোলনকারী। বুধবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে মিরপুর বেনারসি পল্লির একটি সড়কে নামেন তারা। এসময় প্রায় ২০ জনের একটি পুলিশ দল বাইক নিয়ে আন্দোলনকারীদের ঘিরে ধরে। পুলিশ আন্দোলনকারীদের ফিরে যেতে বলে। পরে তাদের বুঝিয়ে রিকশায় উঠিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

এদিকে কয়েক মিটার দূরে মিরপুর ১০ নম্বর এলাকায়  প্রধান সড়কে অবস্থান নেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। তারা আন্দোলনকারীদের দেখে প্রতিহত করতে এগিয়ে যান। এসময় সহিংসতা এড়াতে পুলিশ মাঝে এসে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়।

আন্দোলনকারীদের রিকশায় তুলে দিলো পুলিশ

আন্দোলনকারীরা সরে গেলে তার কিছু পরে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বেনারসি পল্লির সড়কে মিছিল নিয়ে নামেন।

ঘটনাস্থলে থাকা মিরপুর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত একাধিক (এসআই) উপপরিদর্শক বলেন, শিক্ষার্থীরা আজ কী আন্দোলনে নেমেছে তারা বলতেই পারে না। তারা (শিক্ষার্থীরা) প্রায় ২০ মিনিটের মতো রাস্তায় মিছিল করলো। আমার তাদের বুঝিয়ে যার যার বাসায় পাঠিয়ে দিয়েছি। আজ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেইনি আমরা।

আন্দোলনকারীরা মার্চ করার চেষ্টা করলে পুলিশের একটি টিম মোটরসাইকেলে করে তাদের ঘিরে রাখে

এর আগে, মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, হত্যা, গ্রেফতার, হামলা, মামলা, গুমের প্রতিবাদে; জাতিসংঘের মাধ্যমে তদন্তের পর বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।

কোটা আন্দোলনকারীদের মিছিলের চেষ্টা

মিরপুর বেনারসি পল্লিতে যুবলীগ-ছাত্রলীগের কর্মীদের মিছিল

ছবি: জুবায়ের আহমেদ

/জেডএ/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম