সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ আটকে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৪, ১৬:১৬আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৮:১৯

কোটা আন্দোলনকারীদের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোট চত্বরে বিক্ষোভ করার চেষ্টা করেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা। বুধবার (৩১ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল থেকে শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে বিক্ষোভ মিছিলটি হাইকোর্টের মাজারগেটে গেলে ফটকটি আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বাধা সত্ত্বেও আইনজীবীরা মিছিল নিয়ে মাজারগেট অতিক্রম করার চেষ্টা করেন। গেট বন্ধ করে দেওয়ায় পরে সেখানেই অবস্থান নেন বিক্ষোভকারী আইনজীবীরা।

হাইকোর্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা

বিক্ষোভে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ। বিক্ষোভে দুই শতাধিক আইনজীবী অংশ নেন।

এর আগে গত ৩০ জুলাই দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। সংগঠনটির সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। যদিও অন্য ছয় সমন্বয়কারী এর আগে সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন।

ছবি: বাহাউদ্দীন এমরান 

/বিআই/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম