৪ দাবি পূরণ না হলে রবিবার ‘গণমিছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৪, ১৮:২৩আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৮:২৮

আগামী রবিবারের (৪ আগস্ট) মধ্যে চারটি দাবি পূরণ না হলে গণমিছিলের কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা। গ্রেফতারকৃতদের মুক্তি, কারফিউ তুলে নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। দাবি মানা না হলে রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল করার ঘোষণা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে  শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষের সমাবেশে ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি রাগীব নাইম এসব দাবি ঘোষণা করেন।

শহীদ মিনারে ‘দ্রোহযাত্রা’য় অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ (ছবি: সাজ্জাদ হোসেন)

শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দ্রোহযাত্রা’ নিয়ে আসেন শিক্ষার্থী-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেখানেই ছাত্র-জনতার পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন রাগীব নাঈম।

শহীদ মিনারে আন্দোলনের সমর্থনে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ (ছবি: সাজ্জাদ হোসেন)

তিনি বলেন, আগামী রবিবারের মধ্যে কারফিউ প্রত্যাহার করতে হবে। গ্রেফতারকৃত সবাইকে মুক্তি দিতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। বর্তমান সরকারকে শিক্ষার্থী-জনতা হত্যার দায়ে পদত্যাগ করতে হবে। এই দাবিগুলো যদি রবিবারের মধ্যে পূরণ না করা হয় তাহলে সেদিন বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে গণমিছিল শুরু হবে।

আন্দোলনে যোগ দিতে আসা কেউ কেউ শরীরে স্লোগান লিখে নেন (ছবি: সাজ্জাদ হোসেন)

বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনারের উদ্দেশে রওনা হয় ‘দ্রোহযাত্রা’। বিকাল পৌনে ৪টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছায়। এরপর থেকে ভেঙে ভেঙে অনেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকেন। শিক্ষার্থী, সাধারণ জনতার পাশাপাশি সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন মানুষ সেখানে যোগ দেন।

প্রেস ক্লাবের সামনে থেকে শহীদ মিনারের আসে ‘দ্রোহযাত্রা’ (ছবি: সাজ্জাদ হোসেন)

বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়তে শুরু করেন আন্দোলনকারীরা। তবে এখনও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন।

/এএজে/এফএস/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক