সায়েন্সল্যাব এলাকা অবরুদ্ধ, আন্দোলনকারীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ১১:৫৯আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:০১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন কর্মসূচির আওতায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকা অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

রবিবার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব এলাকার চারপাশের রাস্তা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে তারা।

সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব এলাকার আশপাশে নিউমার্কেট, মিরপুর সড়ক, এলিফ্যান্ট রোড এবং ধানমন্ডি ২ নম্বর সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এসব পথ দিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ছবি: সাজ্জাদ হোসেন

এ সময় আন্দোলনকারীরা জড়ো হয়ে ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভুয়া ভুয়া’, ‘এক দফা এক দাবি’সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় তাদের।

তবে আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি।

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচির ডাক দিয়েছে।

শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

/এসও/এনএআর/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম