উত্তরায় জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ১২:৫৯আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৩:০০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর উত্তরায় জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রবিবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে উত্তরার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে জড়ো হচ্ছে তারা।

সকাল ১০টা থেকে বিএনএস ভবনের পেছনে উত্তরা হাইস্কুলের সামনে জড়ো হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সকাল ১১টার দিকে ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে জমজম টাওয়ারের সামনে দিয়ে বিএনএস ভবনের দিকে যেতে থাকে। এ সময় তারা পুলিশকে লক্ষ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে।

উত্তরা প্রধান সড়ক থেকে শুরু করে সর্বস্তরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে। আন্দোলন মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানান উত্তরায় দায়িত্ব এক পুলিশ কর্মকর্তা। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিরোধ করতে লাঠিসোঁটা নিয়ে প্রস্তুতি নিচ্ছে উত্তরা বিভিন্ন ওয়ার্ড ও থানার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা উত্তরার চারটি পয়েন্ট অবস্থান নিয়েছেন।

তুরাগ থানা যুবলীগের সাবেক আহ্বায়ক সোহেল রানা বলেন, আন্দোলনকারীদের একদফা রুখতে আমরা মাঠে নেমেছি। আমরা উত্তরায় জমজম টাওয়ার, বিএনএস সেন্টার, ৬ নম্বর সেক্টর ও হাউজ বিল্ডিং এলাকায় যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আছি।

/এবি/আরকে/
টাইমলাইন: কোটা আন্দোলন
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
০৫ আগস্ট ২০২৪, ১৫:২২
০৪ আগস্ট ২০২৪, ২১:৩৭
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক